০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ মালামাল চুরি
- Update Time : ০৩:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টের ৬ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ রাতে চোরেরা ৬ টি দোকানের তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা সহ চার লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। পয়েন্টের আসলম আলীর মালিকানাধীন রিহা টেলিকম থেকে ৪০ টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন, স্ক্রেচ কার্ড ও নগদ টাকা সহ ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়। একইভাবে কবি হোসেনের কফি হাউস, মোবাস্বির আলীর মেরিডন ভ্যারাইটিজ স্টোর, অসীম দাসের তিতু ফার্মেসী, আফজল মিয়ার শাহ পরান ইলেক্ট্রনিক্স ও অনর কুমারের তিয়া ভ্যারাইটিজ স্টোরে চুরি সংঘটিত হয়েছে। রাতের একই সময়ে পয়েন্টের এসব দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ চার লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে একাধিক দোকান মালিক জানিয়েছেন।





























