জগন্নাথপুরে যুবলীগ নেতার দোকান থেকে ৫ লিটারি ১৯৬ বোতল সয়াবিন ও ৭৯ বস্তা চিনিসহ টিসিবির পণ্য উদ্ধার
- Update Time : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির পণ্য অবৈধভাবে কালোবাজারে বিক্রির অভিযোগে এক যুবলীগ নেতার দোকানঘর থেকে ৫ লিটারি ১৯৬ বোতল সয়াবিন তেল ও ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা চিনি সহ টিসিবির বিপুল পরিমান পণ্য উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের লালাপুর গ্রামের হাজী হালিম উল্লার ছেলে যুবলীগ নেতা নোমান হোসেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর বাজারে টিসিবির পন্যের মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্ঠার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ লিটারি ১৯৬ বোতল সয়াবিন তেল ও ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা চিনিসহ টিসিবির বিপুল পরিমান পণ্য জব্দ করা হয়।
জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ জানান, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির চেষ্ঠায় বিপুল পরিমান পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।





























