বিশ্বনাথে প্রবাসী সামছুল হকের পরিবারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- Update Time : ০৪:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে যুক্তরাজ্য প্রবাসী সামছুল হক ও পরিবারবর্গের উদ্যোগে এবং ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলামের ব্যবস্থাপনায় এলাকার ২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ২ লিটার সোয়াবিন তেল ও ১টি সাবান।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, ফজর আলী মেম্বার, যুবলীগ নেতা সায়েদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ বদরুল আলম।





























