গ্রামাঞ্চলের হাট-বাজার খোলাস্থানে স্থানান্তরের নির্দেশ
- Update Time : ০৩:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের অধিকাংশ গ্রামীণ হাট-বাজারগুলো সংকীর্ণ স্থানে অবস্থিত হওয়ায় সেগুলোকে খোলামেলা স্থানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে এ নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক স্মারকপত্রে এ আদেশ দেওয়া হয়েছে।
পত্রটি দেশের সব জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।
এমতাবস্থায়, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাসে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পাশের স্কুলের মাঠ, খেলার মাঠ, খোলা জায়গায় স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।





























