০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যঙ্গ সিরিজ
- Update Time : ০৩:২১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ সুহেব আহমদ
আমরা সুখী বড্ড বেশি, জগন্নাথের দেশে
বিদেশ থেকে টাকা আসে উড়াই হেসে হেসে।
আব্বু, মামা, খালু, চাচা বিদেশ থাকেন ভাই
পড়ালেখা বাদ দিয়াছি বিদেশ যাবো তাই।
আমি যে ভাই হাওয়ায় উড়ি উড়াই মটর বাইক
রাত বারোটায় এফবিতে ভাই মারি হাজার লাইক।
আমি যে ভাই সেলিব্রেটি বলে সর্বজনে
হঠাৎ করেই কিং হয়েছি মর্জিনা সব জানে।
সার্টের বোতাম খুলা রেখে,কলার তুলে হাটি
মন যা চায়, তাই করি ইচ্ছে মতো ছুটি।
ক’দিন পরে বলিউডে করবো বিচরণ
দেখবে জাতি চোখ মেলিয়া আমার কি কিরণ !
আমিই জাতির আশার আলো, জাতির ভবিষ্যৎ
আমায় যারা লাইক করেনা, তারাই হলো বলদ।

কবি: মোবাঃ 01778-734930



















