১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনা সন্দেহে এক সপ্তাহে ১৩ জনের নমুনা সংগ্রহ

  • Update Time : ০৮:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সংক্রামক ব্যাধী করোনাভাইরাস সন্দেহে এক সপ্তাহে মোট ১৩জন রোগীর নমুনা সংগ্রহ করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এসব নমুনা
কভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার  জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে সর্বশেষ এক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে ছাতক সদর হাসপাতালের একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে। তবে নমুনা সংগ্রহকারী সন্দেহভাজন রোগীদের ঠিকানা ও পরিচয় দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার
দিনভর ৮ জনের নমুনা তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন ডাঃ তোফায়েল আহমদ সানি। এসময় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে গত ২ এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়েছিল। এদের মধ্যে একজনের নমুনা রিপোর্টের ফলাফলে করোনা ভাইরাসের জীবানু পাওয়ায় যায়নি বলে জানান ডাঃ রাজিব চক্রবর্তী।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে বসবাসরত ছাতক উপজেলার বাসিন্দা এক ডাক্তার আশংকাজনক। এরপর ওই ডাক্তারের সংস্পর্শে থাকা ৮জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহকারী এসব
ব্যাক্তিদের কয়েক দিন আগে থেকে প্রশাসনের নজরদারিতে হোম কোয়ারেন্টিনে
রাখা হয়। করোনা -১৯ এর হাইলি সাসপেক্টেড ৮জন লোকের নেজাল ও থ্রট সোয়াব
সংগ্রহ করে পরীক্ষার জন্য (আইইডিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি, আগামী দু’এক এক দিনের মধ্যে করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ কারা লোকজনের শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা সঠিক করে জানা যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনা সন্দেহে এক সপ্তাহে ১৩ জনের নমুনা সংগ্রহ

Update Time : ০৮:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০