ছাতক প্রেসক্লাবের উদ্যােগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে শুরু
- Update Time : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় জীবাণু নাশক স্প্রে শুরু করেছে ছাতক প্রেসকাবের কর্মরত সাংবাদিকদের
উদ্যোগে বুধবার দুপুর থেকে গোবিন্দগঞ্জ সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাফিক পয়েন্ট এলাকায় জীবাণুমুক্ত করতে জীবাণু নাশক স্প্রে করেছেন।
ছাতক প্রেসকাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান
মাহমুদ, মোশাহিদ আলী, অলিউর রহমান, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম
স্প্রে মেশিন দিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় এ কার্যক্রম শুরু করেন।
গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জীবাণু নাশক স্প্রে
কার্যক্রমের উদ্বোধন করেছেন। সরকারি নির্দেশনা মেনে নিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেছে। বুধবার সকাল থেকে গোবিন্দগঞ্জ নতুনবাজার ঔষধ, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বাজারের জনমানব শূন্য। সকাল থেকে পুলিশ সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখা
গেছে। পাশাপাশি উপজেলা প্রশাসনও শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার
মনিটরিং করছে।
এদিকে ছাতকে প্রাচীনতম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনির নেতৃত্বে তার প্রেসক্লাবের সদস্যদেরদের সার্বিক সহযোগিতায়
সিলেট, সুনামগঞ্জ, ছাতক হাইওয়ে রোডের বিভিন্ন ড্রেইনে, রাস্তায় ও দোকানের
আশেপাশে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে।





























