জগন্নাথপুরে করোনা ভাইরাসে ঘরবন্দী সাধারণ মানুষের আর্থিক সমস্যা দেখা দিয়েছে
- Update Time : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনা ভাইরাসের কারনে ২৬ মার্চ থেকে সারা দেশের সরকারী- বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। ব্যাংক-বিমা, ব্যবসা-বানিজ্য বন্ধ হওয়ায় দেশে সাধারণ মানুষের মধ্যে চলছে এক নিরব অর্থনৈনিক অভাব। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া সবধরণের দোকানপাঠ ও গণ পরিবহন চলাচল বন্ধ হয়েছে। বিশেষ করে সিলেট নগরীর ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন কর্মজীবীরা। এই অবস্থায় ঘরবন্দী হয়ে বেকায় পড়েছেন প্রবাসী অধ্যুষিত এ উপজেলার সাধারণ মানুষ। উপজেলার দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে। দোকান পাঠ বন্দ হওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিশেষ করে চালের দাম বৃদ্ধি হওয়ায় অনেক অসহায় পরিবার খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সারা বিশ্বে করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরে বন্দি, কাজ-কাম নেই, বিদেশীরা দেশে তাদের অাত্মিয়স্বজনকে এই কটিন সংকটময় পরিস্থিতিতে অার্থিক সহযোগিতা থেকেও বঞ্চিত হচ্ছেন।
দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহযোগিতায় সমাজের বিত্তশালী ব্যাক্তিবর্গদের এগিয়ে অাসার অাহবান জানিয়েছেন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের প্রধান সমন্বকারি সাবেক ইউপি চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাহী সভাপতি সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনু। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি অাব্দুল হক কামালী।





























