দোয়ারায় করোনা ভাইরাস নিয়ে জরুরী সভা, সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকান পাট
- Update Time : ০৬:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকে ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া, গরুর হাট বন্ধ,ও সকল প্রকার মার্কেট, দোকানপাট সন্ধার পর বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে এ নির্দেশনা দেন দোয়ারাবাজার উপজেলা নিবার্হী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টার পর ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া উপজেলার সকল প্রকার মার্কেট ও দোকানপাট এবং পশুর হাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে জরুরি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার থানার ওসি মো.আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাহীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ দাস, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।





























