০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই পরিবারের ৩জনসহ করোনায় আক্রান্ত ১৭
- Update Time : ০২:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ইতালিফেরত করোনা আক্রান্তের সংস্পর্শে থাকায় একই পরিবারের এই তিনজন আক্রান্ত হয়েছেন। আর বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।
এর আগে, দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে বুধবার (১৮ মার্চ) একজনের মৃত্যুর তথ্য জানানো হয়।





























