০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনাভাইরাস সনাক্ত করতে কাজ চলছে, হোম কোয়ারেন্টাইনে ২০ জন : মসজিদে মসজিদে বিশেষ দোয়া
- Update Time : ০২:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনানগঞ্জের জগন্নাথপুরে ২০ জন প্রবাসী হোমকোয়ারেন্টাইনে রয়েছেন, করোনাভাইরাস সনাক্ত করতে কাজ চলছে বলে খবর পাওয়া গেছে।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গনবিজ্ঞপ্তি প্রকাশ করে মাইকিং করা হয়েছে। উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এখনও কোন রোগী ধরা পড়েনি। প্রবাসীরা দেশে এলে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে জানানো হয়েছে। বিভিন্ন দেশে ফ্লাইট বন্ধ হচ্ছে শুনে লন্ডন প্রবাসীরাও বিদেশে চলে যাচ্চেন। করোনাভাইরাস নামক গজব থেকে হেফাজতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া চলছে।





























