সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মারজান অাহমদ সড়ক দূর্ঘটনায় নিহত
- Update Time : ০৩:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজার এলাকায় মহাসড়কের উপরেই মঙ্গলবার সকালে মাইক্রোবাস চাপায় আহত হন ৫ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় দুজনের।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল মোরাদাবাদ গ্রামের আনোয়ারুল হকের ছেলে মারজান অাহমদ (১৯) ও সিলেটের দক্ষিণ সুরমার মুমিনখলা গ্রামের সুফিয়ান মিয়ার ছেলে আদিল (৪)
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, সকালে বিশ্বনাথ থেকে সিলেটে আসার সময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট একটি সিএনজি অটোরিক্সাকে তেলিবাজারের কাছে থামার সিগনাল দিলে সিএনজি চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন ৫ জন। পরে তাদেরকে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের সুফিয়ান মিয়ার স্ত্রী জুহেনা বেগম (২৮), জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের হাফছা বেগম (৫০) ও একই উপজেলার গৌরিগাঁও গ্রামের রুমন আহমদ (২৫)।
এদিকে দুর্ঘটনার পরপরই দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাফিক সার্জেন্টকে দায়ী তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





















