সৈয়দপুর শাহারপাড়া ইউপি আ.লীগের কাউন্সিলে সেক্রেটারি পদে সৈয়দ হিলালেরর প্রার্থীতা ঘোষণা
- Update Time : ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলের ২য় অধিবেশনে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ হিলাল আহমদ সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করে তিনি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনায় এসেছেন একজন তরুণ প্রার্থী হিসেবে।
জানাগেছে, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তারুণ্যের জনপ্রিয় এ নেতা তৃণমূল থেকে মুজিব অাদর্শে গড়ে উঠে। আওয়ামীলীগের তারুণ্যের জনপ্রিয় এ নেতা ক্রিড়া অঙ্গনেও উপজেলাজোড়ে একজন সফল সংগঠক হিসেবে ব্যাপক পরিচিত। আ.লীগ নেতা সৈয়দ হিলাল আহমদ দলীয় কার্যক্রমের পাশাপাশি শিক্ষা- চিকিৎসা সহ আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে সৈয়দ হিলাল আহমদকে ঘোষণা করা হলে এ ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন অতিথের চেয়ে অার শক্তিশালী হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন। নেতাকর্মীরা আরো জানান সৈয়দ হিলাল আহমদ একজন তরুণ হিসেবে তিনি দলের সকলের কাছে জনপ্রিয়। এবং বর্তমান সময়ে তিনি দলীয় সকল কার্যক্রমে সবসময় মাঠে সক্রিয়ভাবে অংশ নেন। একজন ত্যাগী মুজিব অাদর্শের কর্মী হিসেবে ইউনিয়নে তাকে সাধারণ সম্পাদক করার জন্য দলের উপজেলা নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন তৃণমূলের নেতাকর্মীরা।





























