১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি থেকে

  • Update Time : ০২:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আগামী ১৭ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।  শুক্রবার বাদ ফজর আ’ম বয়ানের মধ্যদিয়ে অনানুষ্ঠানিকভাবে শুরু হবে। পরে ১৯শে জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগে যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা ২০২০ সালের ইজতেমার সমাপ্তি ঘটবে।

এদিকে ইজতেমাকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্রুত গতিতে এগিয়ে চলছে ময়দান পরিষ্কারের কাজ। সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও তাবলিগের সাথীরা পুরোদমে ময়দানের কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, প্রথমপর্বে সমবেত মুসল্লিদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা এবং সড়ক ও জনপদের ড্রেন ভেঙে ময়দানে উপচে পড়া পানি ইতোমধ্যে শুকিয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে অধিক জনবল নিয়োগ করে ময়দানের নিচুস্থানে বালি ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও চারপাশে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। আগামী দুই এক দিনের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে তাবলিগ অনুসারি ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তেমায়ী সামানা নিয়ে ইজতেমা ময়দানে জড়ো হবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি থেকে

Update Time : ০২:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২০