ছাতকে সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ০৪:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নে সেভেন স্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কালারুকা পয়েন্ট সংলগ্ন মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল। এসময় সেভেন স্টার ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ছানাউর রহমান লাল, প্রবাসী খলিলুর রহমান কালন, যুবলীগের আবু হানিফা সায়মন, ইউপি সদস্য কবির আহমদ, আবু শাহাদাত দুলাল, স্থানীয় তারু মিয়া, শরীফ আহমদ চাঁদ, বাবলু মিয়া, দিলবর আহমদ, জাহাঙ্গির আলম, সদর মিয়া, এমরান আহমদ, রিমন আহমদ, আফজাল হোসেন, মিলন মিয়া, জুবেল আহমদ, সাজন আহমদ, আলী হোসেন, রিমু আহমদ, ফয়সল আহমদসহ স্থানীয় ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।





























