সিলেটে দু’আইনজীবির উপর মামলা দায়ের
- Update Time : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আকমল খাঁন ও সদস্য এড, মোঃ সাহাব উদ্দিনের বিরুদ্ধে মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদ সিদ্দীকি কর্তৃক স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের নিমিত্তে এক জরুরী সাধারণ সভা ২২ মে’ সোমবার বেলা ২ টায় ২ নং বার হলে অনুষ্ঠিত | সমিতিরর সভাপতি এড. মো. লালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে দুই বিচারকের ক্ষমতা বহির্ভুত আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে আহুত এ বিশেষ জরুরী সাধারণ সভা বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও পিপি এড,মিসবাহ উদ্দিন সিরাজের মধ্যস্থতায় আগামী রোববার ২৮,০৫,২০১৭ইং বেলা ২ টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আইনজীবীরা চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত ২ বিচারককে এজলাশে না উঠতে এবংদুই আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে রোববার পর্যন্ত এ আল্টিমেটাম দেন।এব্যাপারে আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ জানান, সমিতি একটি শান্তিপূর্ণ সমাধানের আশা করছে। এ সমাধানের লক্ষ্যে সভাটি কোন সিদ্ধান্ত ছাড়াই মূলতবি ঘোষণা করা হয়।মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত উক্ত ২ বিচারককে এজলাশে না উঠার ব্যাপারে তারা এ আল্টিমেটাম দিয়েছেন বলে জানান তিনি।
বিচারকের মামলায় সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক এড আকমল খানও সদস্য এড সাহাব উদ্দিনসহ আসামি ৬জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়রা জারি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ায় আদালতের বিচারক মো.মামুনুর রহমান ছিদ্দিকী বাদী হয়ে সিলেট চীফ মেট্রোপলিটন আদালতে বুধবার (১৭মে’ ২০১৭ইং) (কোতোয়ালি থানার সিআর মামলা নং-৬৬২/২০১৭) দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরা মামলাটি আমলে নিয়ে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।



























