০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের নির্বাচনে বিজয়ী হলেন যারা..

  • Update Time : ০১:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। রাত ১০টার দিকে গণনাশেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ মে) ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯ ঘটিকা থেকে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ভোট গণনা শেষে ঐদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। নির্বাচনে ২১টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচেনে অর্ডিনারী শ্রেণী নির্বাচিত হয়েছেন- খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ।

এসোসিয়েট শ্রেণী থেকে থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা নির্বাচিত হয়েছেন।

এছাড়া ট্রেড গ্রুপ শ্রেণী থেকে নির্বাচিত হয়েছেন- মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, মো. আতিক হোসেন।

উল্লেখ্য যে, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ মে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ডের পক্ষ থেকে প্রশাসন, প্রার্থী ও ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মোঃ ছাদেক, আপীল বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এম. এ. হান্নান সেলিম ও এ. এ. এম. মিরাজ, নির্বাচন পর্যবেক্ষক এডভোকেট মোঃ মফুর আলী পিপি, এডভোকেট নিজাম উদ্দিন অতিরিক্ত পিপি, এম. এ. মতিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের নির্বাচনে বিজয়ী হলেন যারা..

Update Time : ০১:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭