০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ সম্মাননা পেলেন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী
- Update Time : ০২:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্যসাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব উন্নয়ন সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তাঁকে এ সম্মাননা প্রদান করে। রাজধানীর কৃষিবিদ ইন্সস্টিটিউট অডিটোরিয়ামে ন্যাশনাল ইয়ুথ কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্নক্ষেত্রে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী অর্কর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. খালিকুজ্জামান, রাশেদা কে চৌধুরী প্রমুখ।





























