০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

  • Update Time : ০৬:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভাল হলেও তামিম-সাব্বিরের বিদায়ে কিছুটা হোঁচট খায় টাইগাররা। তবে সৌম্য সরকারের অনবদ্য ফিফটি ও মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী।
এরপর সৌম্যও বিদায় নেন। সাজঘরের ফেরার আগে নিজের নামের পাশে ৬১ রান যোগ করেন তিনি। এর জন্য সৌম্যকে খেলতে হয়েছে ৬৭ বল। এর মধ্যে ৫টি চারের মার থাকলেও কোনো ছক্কা মারতে পারেননি তিনি।

পরে অনেকটা উইকেট বিলিয়ে দিয়ে ফিরে যান সাকিবও। ইস সৌদির বলে তুলে মারতে গিয়ে নিশামের হাতে ধরা পড়েন তিনি। প্যাভিলনে ফেরার আগে ১৪ বল খেলে মাত্র ৬ রান করেন সাকিব।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান। মুশফিক ৩৭ এবং মাহমুদউল্লাহ ৩ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার আয়ারল্যান্ডের ডাবলিনে টসে জয়লাভ করেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনি প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

এর আগে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফি ছিলেন না। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ
লুক রঞ্চি, টম লাথাম, জর্জ ওয়ার্কার, রস টেইলর, নেইল ব্রুম, নিশাম, মানরো, হামিশ বেন্নেত, স্যান্টনার, স্যাথ রেঞ্চ, ইস সৌদি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাকিবের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

Update Time : ০৬:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭