স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে ইদানিং ঘনঘন চুরি বেড়েছে। ব্যবসায়িসহ সাধারন মানুষের মধ্যে অাতংক দিনদিন বেড়েছে। জগন্নাথপুর শহরে এক রাতে ৮টি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, ২৪ ডিসেস্বর শনিবার গভীর রাতে শহরের মোবাইল মার্কেটের সিমলা টেলিকম এন্টার প্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্টানে অভিনব কায়দায় সাটাঁর ভেঙ্গে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, ২০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই মার্কেটে অনুরূপভাবে বহুরূপী টেলিকমের ক্যাশবক্স থেকে নগদ ৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, শারমিন টেলিকম (১) থেকে নগদ ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ, শারমিন টেলিকম (২) থেকে নগদ ৩০ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন চুরি হয়। খবর পেয়ে পুলিশ ২৫ডিসেম্বর রোববার ঘটনাস্থল পরির্দশ করে মার্কেটের নৈশ প্রহরী রুবেল মিয়া (২৭) কে আটক করেছে।
এদিকে ওই রাতে পৌর শহরের জগন্নাথপুর বাজারের তানিয়া ষ্টোরে চোরেরা প্রবেশ করে নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়াও রুদ্র ভেরাইটিজ ষ্টোর, মা ভেরাইটিজ ষ্টোর, নুরুল ইসলামের তেল এর দোকানে চুরির ঘটনা সংঘঠিত হয়। একই রাতে একাধিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর শহরে ৮টি দোকানে চুরি: ব্যাবসায়ীদের মধ্যে অাতংক
- Update Time : ০১:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে


























