০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটে নিষিদ্ধ সাকিব এবার ফুটবলে!

  • Update Time : ১০:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসি’কে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে। ক্রিকেটের বাইরে থাকা সাকিবকে এবার দেখা গেলো ফুটবলের মাঠে। শুক্রবার ঢাকার আর্মির স্টেডিয়ামে আয়োজিত একটি ম্যাচে মাঠে নামেন সাকিব আল হাসান। তিনি ফুটি হ্যাগস নামের একটি দলের হয়ে খেলেন। সাকিবের দল কোরিয়ান এক্সপ্যাট নামের বিপক্ষে ৩-২ গোলের জয় পায়। ফুটি হ্যাগস তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে উল্লেখ করে, ‘সাকিবকে দলে পেয়ে দারুণ লাগছে।’ দলটিতে সাকিবের সহ-খেলোয়াড় রিয়াদ শাহির আহমেদ হুসেনও খেলার কয়েকটি ছবিসহ স্ট্যাটাস দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্রিকেটে নিষিদ্ধ সাকিব এবার ফুটবলে!

Update Time : ১০:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯