০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হলগুলোতে গড়ে ওঠা টর্চার সেল ধ্বংস করতে হবে: ছাত্র মজলিস

  • Update Time : ০৪:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের দফতর সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রলীগ। আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস ও দৌরাত্ম বন্ধ করতে হবে। আবাসিক হলগুলোতে গড়ে ওঠা ছাত্রলীগের টর্চার সেল ধ্বংস করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় মজলিস মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে এম ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আহসান আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন, ওসমান বিন সালমান, রাশিদুর রহমান, নফর শেখ, জাফর উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আবাসিক হলগুলোতে গড়ে ওঠা টর্চার সেল ধ্বংস করতে হবে: ছাত্র মজলিস

Update Time : ০৪:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯