১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেমিটেন্সের অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আর কোন খরচ লাগবে না : অর্থমন্ত্রী

  • Update Time : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: বিদেশ থেকে রেমিটেন্সের অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আর কোন খরচ লাগবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্স দেশের অর্থনীতির জিডিপিতে বিশেষ ভূমিকা রাখছে। এটা বাড়াতে প্রবাসী যারা রেমিটেন্স পাঠান এর খরচ যাতে না লাগে সে বিষয়ে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে। আগামী বাজেটেই এর একটা নির্দেশনা থাকবে।
অর্থপাচার ঠেকাতে দেশের জমির মূল্য তুলে দেয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে কোনো মৌজার রেট (জমির মূল্য) থাকবে না। অর্থপাচার ঠেকাতে এটা একটি কার্যকর উদ্যোগ হতে পারে বলেও মনে করেন তিনি।
এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থপাচারে যেসব কারণ রয়েছে, জমির মূল্য নির্ধারিত থাকা তার একটি অন্যতম কারণ। জমির মূল্য উঠিয়ে দেয়া হলে অর্থপাচার প্রবণতা কমে আসবে।
ভ্যাট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এক পারসেন্ট ভ্যাট কমলে সরকারের রাজস্ব ক্ষতি হবে প্রায় চার হাজার কোটি টাকা। নতুন ভ্যাট আইনে ভ্যাটের হার কী হবে সেটা রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
প্রাক বাজেট এই আলোচনায় এসময় আরো উপস্থিত ছিলেন অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির ও এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রেমিটেন্সের অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আর কোন খরচ লাগবে না : অর্থমন্ত্রী

Update Time : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭