০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র মজলিসের নতুন এই দুই কাণ্ডারির পরিচিতি

  • Update Time : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০ ও ২১ সেপ্টেম্বর ২দিনব্যাপি কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সংগঠনের সদস্যদের গোপন ভোটে ২০১৯-২০ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মনসুরুল আলম মনসুর এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মদ মনির হোসাইন।

ছাত্র মজলিসের নতুন এই দুই কাণ্ডারির সংক্ষিপ্ত পরিচিতি:

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে কামিল পাশ করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স করছেন। তিনি ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি, রাজশাহী ও রংপুর জোন তত্ত্বাবধায়ক এবং সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

নব-মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিসে অনার্স উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি একই বিষয়ে মাস্টার্স করছেন। তিনি ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর সভাপতি, কেন্দ্রীয় প্রকাশনা ও বায়তুলমাল সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিসের নতুন এই দুই কাণ্ডারির পরিচিতি

Update Time : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯