জগন্নাথপুরে সিএনজি অটোরিক্সা পৌর পয়েন্ট উপ-কমিটির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৮:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত সিএনজি সংগঠনের জগন্নাথপুর পূর্বপাড় পৌর পয়েন্ট উপ-কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) শ্রমিক কমিটি ও শ্রমিকবৃন্দের আয়োজনে ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মো: তাজ উদ্দিন। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম খেজরের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মঞ্জুর আলী মঞ্জিলের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, ৪নং ওয়ার্ড কাউন্সিলার দিলোয়ার হোসাইন, সাবেক কাউন্সিলার আবু সুফিয়ান ঝুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক পুলিশের টিএস আই মো: নসু মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, সিএনজি অটোরিক্সা সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মশাহিদ মিয়া, সংগঠনের সাবেক সভাপতি আলা উদ্দিন, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সিএনজি অটোরিক্সা সংগঠনের সহ-সভাপতি লিটন মিয়া, সাধারন সম্পাদক জুবেল আহমদ, সহ-সাধারন সম্পাদক নুর আহমদ, শ্রমিক ইউসুফ আলী প্রমূখ।





























