বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী হাসপাতালে
- Update Time : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের শারীরিক পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে কারা কর্তৃপক্ষ।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষা নীরিক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।
তিনি জানান, ‘নিয়মিত চেকআপের অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন।’
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি-জামায়ত জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী ওসমানী হাসপাতালের ডা. আবু নাঈম আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে পরীক্ষা করে লুৎফুজ্জামান বাবরের ইসিজি করা হয়েছে।





























