সমাজ আলোকিত করার প্রত্যয়ে উজ্জীবিত একটি চিন্তাস্ফুলিঙ্গের নাম মুসা আল হাফিজ
- Update Time : ০৫:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের তরুণ চিন্তক আলেম, লেখক, সাংবাদিক, কবিদের কণ্ঠে উচ্চারিত হলো আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা ও আশাবাদের কথা। কবি, গবেষক, চিন্তাবিদ মাওলানা মুসা আল হাফিজ এর সাথে সুহৃদ সমাবেশে জড়ো হয়েছিলেন সিলেটের গুণীজন। এমন স্বতঃস্ফূর্ত মেধাসমাবেশ খুব কমই চোখে পড়ে। চিন্তাধারা সিলেট আয়োজিত এ সমাবেশে নিবিড় ভালোবাসায় বরিত হন কবি মুসা আল হাফিজ। কোনো দল, গ্রুপ, ঘরাণায় আবদ্ধ ছিলো না এ সমাবেশ। বামধারার অনেকেই যেমন এসেছেন, তেমনি এসেছেন প্রতিনিধিত্বশীল তরুণ উলামায়ে কেরাম। সমাবেশে আলোচনায় অংশ নেন, ইফাবা হবিগঞ্জ- উপপরিচালক শাহ নজরুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ মাওলানা খলিলুর রহমান, বানিয়াচং সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল খান। দারুল আজহার মডেল মাদরাসার সেমিনার হলে বৃহস্পতিবার আয়োজিত এ মাহফিলে অনুভুতির আকুলতা তুলে ধরেন মা’হাদিশ শাইখ আবু হানিফা রহ.এর পরিচালক মাওলানা মোস্তফা সোহাইল হিলালী, বিশিষ্ট আলেম মাওলানা উনাইস আহমদ বরকতপুরী, শায়খুল ইসলাম ইন্টারন্যশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সালিম কাসিমী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক চীফ ফার্মাসিস্ট ডা. ফয়জুল হক, জামিয়া নাজাতুল উম্মাহর প্রিন্সিপাল মাওলানা তোফায়েল উসমানী, কবি সাংবাদিক আবদুল বাসিত, কবি ও লেখক কমরেড সালেহ, কবি সমালোচক জাকারিয়া প্রীণন, জালালাবাদ ইন্টারন্যশনাল মাদরাসার শিক্ষক লেখক-কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক শুভ প্রতিদিন-এর বিভাগীয় সম্পাদক রাসেল মাহফুজ, দারুল আজহারের শিক্ষক আজাদ রহমান ও বাহাউদ্দিন আরমান প্রমুখ। অনুষ্ঠানে চিন্তা চেতনার যে নতুন পাঠ ও ভাবধারার উচ্ছাস জেগেছিলো, তা বহু দিন সিলেটের মননশীল মানুষকে প্রেরণা যোগাবে।
চিন্তাধারা সিলেটের এ আয়োজন থেকে যে পয়গাম ছড়ানো হলো, তরুণ লেখক ও চেতনার সৈনিকরা একে বহণ করে এগিয়ে যেতে প্রতিশ্রুত হন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি মনজুরে মাওলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহিদ হাতিমী। বিজ্ঞপ্তি





























