০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ট্রাকের চাপায় ২জন নিহত

  • Update Time : ০৭:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ট্রাকের চাপায় পাখি ভ্যানের চালক মুন্নাফ এবং ভ্যানযাত্রী মাছ ব্যাবসায়ী কারিবুল ইসলাম নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, মিরপুরের নওপাড়া মহল্লার ওবাইদুল মল্লিকের ছেলে মাছ ব্যাবসায়ী কারিবুল ইসলাম মুন্নাফের ভ্যানে আলমডাঙ্গা থেকে মাছ নিয়ে মিরপুর আসার পথে ভাঙ্গাবটতলার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খড়িবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালানোর সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কারিবুল এবং মুন্নাফ নিহত হয়। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। নিহত দুইজনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মিরপুরে ট্রাকের চাপায় ২জন নিহত

Update Time : ০৭:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯