০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ লিটার চোলাই মদসহ সমর রবিদাস (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) জগন্নাথপুর পৌর এলাকার চিলাউড়া পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত ভোলাকী রবিদাসের ছেলে।
জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সমর রবিদাসকে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
























