জগন্নাথপুর সাউথ পয়েন্ট একাডেমির ছাত্র ছাত্রীরা স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন
- Update Time : ১১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ আবদুল ওয়াহিদ :: সুনামগঞ্জের
জগন্নাথপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ পয়েন্ট একাডেমি ছাত্র ছাত্রীদের মনোমগ্ধকর কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ৮ ঘটিকায় জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে সাউথ পয়েন্ট একাডেমির ছাত্র ছাত্রীদের মধ্যে কৃতিত্বপূর্ন অবদান রাখেন ও দলকে নেতৃত্বদেন শ্যাম কান্ত গোপ, অভি কান্ত গোপ ৫ম শ্রেণী, পুষ্পিতা দেবনাথ ৪র্থ শ্রেনী, সোহানুর রহমান ৪র্থ শ্রেনী, সুমাইয়া খানম ৪র্থ শ্রেনীসহ ৩০জন ছাত্র-ছাত্রী কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহন করেন । উক্ত অনুষ্টানে সাউথ পয়েন্ট একাডেমির যে সব শিক্ষক বৃন্দ উৎসাহ উদ্দীপনা দিয়ে ছাত্র- ছাত্রীদের স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন তারা হলেন, প্রতিষ্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক কালীপদ চক্রবর্ত্তী, অসিত দেব, হুমায়ূন কবির, দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষিকা বিল্ববী গোপ, মুক্তা দেবনাথ, পম্পা তালুকদার, মারজান আক্তার সহ ছাত্র-ছাত্রীদের অভিবাবক বৃন্দ ।





























