০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিক-প্রেমিকারআত্মহত্যা!

  • Update Time : ০৫:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিক আত্মহত্যা করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামে। অল্প সময়ের ব্যবধানে দু’টি প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত প্রেমিকা উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিমা আক্তার (১৮) ও প্রেমিক পার্শ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রুমন (১৯)।

এই যুগলের মৃত্যুুর বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্র জানায়, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিমা আক্তারের সাথে কলেজের ছাত্র নোমান ওরফে রুমনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকা রিমা রবিবার বিকেলে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়।
এদিকে প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে রবিবার রাতেই কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রাবাসে বিষপানে আত্মহত্যা করে প্রেমিক রুমন। এর আগেও একবার রুমন আত্মহত্যার চেষ্টা করেছিল। সদর দক্ষিণ থানা পুলিশ রুমনের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি মেম্বার সেলিম মিয়া জানান, রুমন তার প্রেমিকা রুমা আক্তারের মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, রুমন নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ রুমনের লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, রুমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিক-প্রেমিকারআত্মহত্যা!

Update Time : ০৫:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯