০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট হাওয়াপাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না দেশপ্রেমিক হতে হবে- ডা.ইহতেশামুল হক চৌধুরী

  • Update Time : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী বনেছেন শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ ও জাতি উপকৃত হবে। তাই শিক্ষার্থীদের শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না দেশপ্রেমিক হতে হবে। সিলেট নগরীর হাওয়াপাড়া দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারীর সভাপতি সাব্বির আহমদ মুশাননা এবং অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিশারী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নবীর হোসেন।
দিশারীর শিক্ষা ও সাহিত্য সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্কুল অব বিজনেস এর ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সিসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিসিক সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম শাহানা। মনোজ্ঞ এ অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী বিএমএ মহাসচিব নির্বাচিত হওয়ায়, আব্দুল মুহিত জাবেদ ও শাহানারা বেগম কাউন্সিলর নির্বাচিত হওয়ায়, মুহাম্মদ ফরিদ বক্স সিসিকের সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় এবং ইংলিশ অলিম্পিয়াডে সেরা দশে তৃতীয় স্থান অধিকার করায় আইরিন বক্সকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ২০১৩ থেকে ২০১৮ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের কলকাকলিতে মুখর এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন দিশারী সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি দিলওয়ার বখত দিলু, আবু মো: জাফর কামরান, সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু,কামরুজ্জামান মুরাদ, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান সায়েম, অর্থ সম্পাদক বেলাল আহমদ স্বপন,ক্রীড়া ও স্কাউট সম্পাদক মুহাম্মদ খুবেব হোসেন, সহ ক্রীড়া ও স্কাউট সম্পাদক সাম্মান হোসেন, ধর্ম সম্পাদক আবু দারদা শিপলু, সহ ধর্ম সম্পাদক ছাদির হোসেন, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক আবিদ হোসেন, গোলাম হায়দার মিফতাহ, ইশফাকুল ইসলাম, শফিকুর রবি শফী।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন দানিয়েল, শফিকুর রহমান ওকিল, হানিফ সুমিম, রাসেল আহমদ, জুমা আহমদ, রাহেল আহমেদ। সংবর্ধিত ছাত্র ছাত্রীদের পক্ষে অনুভূতি প্রকাশমুলক বক্তব্য রাখেন সজীব আহমদ, শামছি মোবারাকা অহনা, ছিদরাতুল ইসলাম, নাঈমা সুলতানা চাঁদনী, আলভী আহমদ প্রমুখ। সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান “মো: ইদ্রিস এন্ড কোম্পানী”-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট হাওয়াপাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না দেশপ্রেমিক হতে হবে- ডা.ইহতেশামুল হক চৌধুরী

Update Time : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯