১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শ সমাজ বিনির্মানে ছাত্র মজলিস কর্মীদেরকে নববী আদর্শে জীবন গড়ে তুলতে হবে- সেক্রেটারি জেনারেল মনসুর

  • Update Time : ০৪:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুর বলেছেন, বর্তমানে সমাজের সর্বস্তরে জাহিলিয়াত বিরাজ করছে। ব্যক্তিজীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোথাও মানুষের জান-মালের নিরাপত্তা নেই। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তিজুড়ে অশ্লীলতার ছড়াছড়ি থাকায় ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দিনদিন সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে। এহেন পরিস্থিতি থেকে সমাজকে উদ্ধার করতে হলে নববী আদর্শের ব্যাপক চর্চার বিকল্প নেই । এজন্য ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নির্ধারিত কর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমদের সভাপতিত্বে ও শাখার বায়তুল মাল সম্পাদক মাইদুল ইসলামের পরিচালনায় এসম উপস্থিত ছিলেন, স্কুল শাখা সেক্রেটারি মাহবুব রহমান, ইসদাইর শাখা সভাপতি রুবেল হাসান, সেক্রেটারি আরিফুল ইসলাম জনি, মাদ্রাসা বিভাগ পরিচালক মাহদী হাসান মাহিন, খানপুর শাখা সেক্রেটারি মিশফাক নূর মিরাজ, বার একাডেমি স্কুল সভাপতি পলাশ রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আদর্শ সমাজ বিনির্মানে ছাত্র মজলিস কর্মীদেরকে নববী আদর্শে জীবন গড়ে তুলতে হবে- সেক্রেটারি জেনারেল মনসুর

Update Time : ০৪:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯