নবীগঞ্জে বাসচাপায় মহিলার মৃত্যু
- Update Time : ০৪:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে একটি বাস চাপায় রাজিয়া বেগম(৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় জনতার বাজারে এঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আছিম উল্লার স্ত্রী। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জনতার বাজারে মহাসড়ক পারাপার হওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন রাজিয়া বেগম। সেসময় সিলেট থেকে ঢাকাগামী দ্রুত গতি বেপরোয়া কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহণের একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটের্কিং করার সময় মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা রাজিয়া বেগম(৬৫) কে দ্রুত চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা পিছু ধাওয়া দিয়ে পানিউম্দা বাজার এলাকায় বাসকে আটক করতে সক্ষম হন।
পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের এস আই মোজ্জামেল হকের নেতৃত্বে একদল পুলিশ পৌছেঁ পরিস্থিতি স্বাভাবিক করেন। শেরপুর হাইওয়ে থানার পুলিশের এস আই মোজ্জামেল হক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ।





























