০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে মাদরাসা ছাত্রীকে গণধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : ০৩:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রীকে নিজ ঘর থেকে জোর করে তুলে নিয়ে দলবেধে ধর্ষণের ঘটনায় জড়িদের গ্রেফতার ও দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবিতে জাস্টিস ফর তাহিয়া ইসলাম গহরপুর যুব সমাজের উদ্যোগে সিলেট নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও জেলা পরিষদের সামনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে উপস্থিত হয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানবনন্ধনে জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর, দেওয়ান বাজার হাইস্কুল অ্যান্ড কলেজ, খয়রুন নেছা মহিলা মাদরাসা, ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়, নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে ধর্ষণের ঘটনায় জড়িদের গ্রেফতার ও দ্রæত বিচার কার্য্য সম্পন্ন করার দাবিতে সিলেটর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জুয়েল আহমদ, সমাজ সেবক এনায়েতুর রহমার রাজু, হারুন মিয়া, আছলম খা, খালেদ মিয়া, ময়নুল হক, ছমির মিয়া, মাও: ফয়জুর রহমান, আব্দুল হামিদ, তজমুল আরী, শামীম আহমদ, রায়হান আহমদ, মাওলানা ছালাম, শাহীনুর পাশা, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, সাধারণ সম্পাদক শহিদুর রহমান জুনু ও যৌন নিপিড়ন বিরোধী শিক্ষার্থী জোটের আহবায়ক এবিএম মাহমুদুল হাসান সিদ্দিকী প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, গণধর্ষণের শিকার মাদরাসা ছাত্রীর ভবিষ্যত নিয়ে তার পরিজন-পরিজন উদ্বিগ্ন রয়েছেন। পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছে। মেয়েটি শারীরিক ও মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার পড়ালেখাও বন্ধ রয়েছে। প্রতিবেশী কয়েকজন মিলে মেয়েটিকে নিজ ঘরের বারান্দা থেকে জোর করে উঠিয়ে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় মাদরাসায় ৭ম শ্রেণীতে পড়–য়া ১৩ বছরের ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় গণধর্ষণের বিষয়টি সুষ্পষ্ট ভাবে প্রতীয়মান হয়েছে। মেয়েটি নির্যাতনকারীদের চিনতে পেরেছে এবং তাদের নামও প্রকাশ করেছে। শিশুটিকে পাশবিক নির্যাতনকারী সকল অপরাধীকে প্রেফতার করে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে মাদরাসা ছাত্রীকে গণধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

Update Time : ০৩:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯