সুনামগঞ্জ জেলা তালামীযের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ১২:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন ও সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সানি, কাউন্সিলে ছালিক আহমদ সুমনকে সভাপতি ও আব্দুল গনি সোহাগকে সাধারণ সম্পাদক এবং তুফায়েল আহমদ মিনারকে সাংগঠনিক সম্পাদক মনোনীতি করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক নুর হুসেন, আব্দুল মতিন রাজন, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ছায়েম হুসাইন, প্রচার সম্পাদক মুহাইমিনুল হক, সহ প্রচার সম্পাদক নাছির উদ্দীন, হাফিজ সেলিম, অর্থ সম্পাদক আবু হেনা ইয়াছিন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অফিস সম্পাদক ইয়াহইয়াউল ইসলাম সুজাত, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক কাজী মাহবুবুল, ছালেহ আহমদ ছালিক, ইসলাম উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান মারুফ, মাহবুব আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ শাহ আলম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শফিকুল ইসলাম রাহিন, তারিছ আলী, মিনার হুসেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, আলী আসগর, হাফিজ আনোয়ার, হাসান আহমদ, মুতিউর রহমান মানিক, সাইদুল ইসলাম, রমিজ উদ্দীন, জুবায়ের আহমদ, আব্দুর রহিম, আলী আহমদ নাইম, শিরন আহমদ, হাবিবুর রহমান, আব্দুল জলিল, রুমান আহমদ , আবু সুফিয়ান, গিলমান, জাহিদ হাসান লিটন। বিজ্ঞপ্তি





























