সুনামগঞ্জে ৭টি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Update Time : ০৬:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জসহ দুর্গত হাওর অঞ্চলের মানুষের জন্য ৭টি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি ৭টি ঘোষণা দিয়ছেন। সেগুলো হচ্ছে- ১. বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরন পাবে হাওরবাসী। ২. সুদের হার ৫০ ভাগ কমিয়ে ঋণ আদায় স্থগিত আপোদকালীন সময়ের জন্য। ৩. দুর্গত এলাকায় বেসরকারি ঋণ আদায়কারিদের তৎপরতা তদারকির নির্দেশ। ৪. দশ টাকায় চাল বিতরনে প্রত্যেক ইউনিয়নে ডিলার নিয়োগ হবে। ৫. চালের মজুদদারিদের অনিয়ম দমন করারও নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী। ৬. হাওরের নাব্যতা রক্ষা গভীর খাল খনন ও সময়মতো বাঁধ নির্মানে রেখে সমন্বয় আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে সমন্বয় ও দুরদর্শীতা দেখতে চান প্রধানমন্ত্রী। ৭. দুর্নীতি অপচয় ও গাফিলতিতে কোন ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন হাওর এলাকায় যত খাদ্য ও গোখাদ্য প্রয়োজন সব দেবে সরকার।



















