কমলগঞ্জে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা উপজেলা সভাপতি মুহাম্মদ সিহাব উদ্দীনের সভাপত্বিতে ও সেক্রেটারি তারেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মাওঃ নুরুল মুত্তাকীন জুনাইদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক ইকবাল হুসাইন কয়ছর, জেলা সভাপতি হাসান আহমদ খান। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, খেলাফত মজলিস উপজেলার সহ সেক্রেটারি মাওঃ লুৎফুর রহমান যাকারিয়া, প্রচার সম্পাদক মাওঃ আলাউদ্দিন, ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক মোজ্জাম্মিল হক নাহিদ, পতনউষার ইউপির সেক্রেটারি তাসনিম আদনান। শিক্ষাসভায় বিষয় বৃত্তিক আলোচনা রাখেন সাবেক জেলা সভাপতি সৈয়দ সাইফুর রহমান, খেলাফত মজলিসের সহ সেক্রেটারি মাওঃ মুসলিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের ইসলামপুর ইউপির সভাপতি মাওঃ আতিকুর রহমান আজিজী প্রমুখ। বিজ্ঞপ্তি





























