০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে বিএনপি নেতারা

  • Update Time : ০৩:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে পৌছে।

জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করে।

গত রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

এর পরই বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে বিএনপি নেতারা

Update Time : ০৩:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯