বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’র বৃত্তি বিতরণ
- Update Time : ০৯:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকের ৩য় শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহের ৫ম এবং ৯ম শ্রেণির ৮৯জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ২লক্ষ ৮১হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ট্রাস্টের পরিচালনা কমিটি বাংলাদেশ শাখার সভাপতি ও দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন ও শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মোহাব্বত শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আমির আলী, ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু, ইসি মেম্বার হাজী মো. ওয়ারিছ উদ্দিন, ট্রাস্টি মো. সাহিদুর রহমান ও শেখ জুবের আহমদ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন স্কুলছাত্র নাঈম আহমদ। পরে একদল শিক্ষার্থী জাতীয় সঙ্গীত পরিবেশন করে। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালনা কমিটি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও সিঙ্গেরকাছ বহুমুখী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মো. হাসিম উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. বকুল খান, কোষাধ্যক্ষ মো. আমির আলী, সদস্য মো. ওয়াহাব আলী মেম্বার, শিক্ষানুরাগী হাফিজ আরব খান, সাবেক মেম্বার মো. মনোহর আলী, মো. আকবর আলী, শেখ শহিদুল ইসলাম, মো. ইসলাম উদ্দিন, আবদুর রশিদ, গিয়াস উদ্দিন, মো. মুক্তার খান, মো. ছাদ উদ্দিন, চাউলধনী স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ আলম খান, সহকারি শিক্ষক নাসিরুদ্দিন, মো. আনহার আলী, সানজিদা নাহার, জাকির হোসেন, শওকত আলী, মাওলানা ফয়জুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ইমরান আলী প্রমুখ।





























