বিশ্বনাথে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি : ৬ লাখ টাকার মালামাল লুঠ
- Update Time : ০২:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও মারধর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। ইয়াছিন আলী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টায় ১৬/১৬ জনের একদল ডাকাত তার বসত ঘরের কেসি গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে রাখে। এসময় ডাকাতরা ইয়াছিন আলী (৫০) ও ঘরের কাজের লোক ময়না মিয়া (৩৫) কে মারধর করে এবং ঘরে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণাংকার, ১০ ভরি রূপার গয়না, নগদ ১লাখ ৭১হাজার টাকা, ৬টি মোবাইল ফোন ও মূল্যবান কাপড় লুট করে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের মধ্যে ৩জন মুখোশধারী ছিল বলে তিনি জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























