বানিয়াচং স্বাস্থ্য বিভাগে ইউএইচএফপিও পদক চালু
- Update Time : ১০:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উমর ফারুক শাবুল, হবিগঞ্জ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারিদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই বছর থেকে ইউএইচএফপিও পদক প্রবর্তন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শাহপরান আহমদের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্ম ক্ষেত্রে সফলতার জন্য পুরস্কার মানুষকে আরো ভালো কাজের জন্য উৎসাহিত করে। তাই, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শাহ পরান আহমদ স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই বছর থেকে প্রবর্তন করলেন ইউএইচএফপিও পদক। প্রাথমিক ভাবে সিএইচসিপি দের মধ্য থেকে গত বছরে (২০১৮) ভালো কর্ম সম্পাদনের স্বীকৃতি স্বরূপ এই বছর তিন জন কে এই পদকে ভূষিত করা হয়। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগে ও এই পদক প্রদান করা হবে।





























