চুনারুঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল করিমের সমর্থনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলার সহ-সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সমর্থনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা সোমবার সন্ধা ৬ টায় ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আব্দুস সামাদের সভাপতিত্বে ও খেলাফত মজলিস নেতা মাওলানা ফরিদ উদদীন মাসউদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. ছারওয়ার রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এহতেশামুল হক শামীম, বিশিষ্ট মুরুব্বী আঃ জাহির, আবু তৈয়ব, ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, মোঃ মূসা, মুরুব্বী আঃ মালেক, মাওলানা হামিদুর রহমান প্রমূখ। সভায় বক্তারা চুনারুঘাট পূর্বাঞ্চলের এই প্রার্থীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করার জন্য দলমত নির্বিশেষে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি





























