০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শত্রুতার বলি ধানের চারা
- Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শত্রুতার বলি হয়েছে জমিতে রোপনকৃত ধানের চারা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হকের জমিতে। জানাযায়, গত কয়েক দিন আগে চেয়ারম্যান মজলুল হক তাঁর নিজের জমিতে শ্রমিকদের দিয়ে ধানের চারা রোপন করেন। তবে ২ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় আবুল কালাম সহ তার লোকজন উক্ত ধানের চারা উপড়ে ফেলে দিয়ে জমি নষ্ট করে দিয়েছে বলে চেয়ারম্যান মজলুল হক জানান। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, চেয়ারম্যানের তালাকপ্রাপ্ত স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী আয়ফুল বিবির ছেলে মামলায় পলাতক আসামী এনামুল হক যুক্তরাজ্যে থেকে এলাকার একটি ভাড়াটে চক্রকে দিয়ে চেয়ারম্যান মজলুল হককে নানাভাবে হয়রানী করছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।





























