১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবিলম্বে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের

  • Update Time : ০১:০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অসুস্থ আল্লামা জোনায়েদ বাবুনগরীর পাসপোর্ট অবিলম্বে ফেরৎ দিয়ে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ ্অল্লামা জোনায়েদ বাবুনগরীকে রাজধানীর খিলগাঁওস্থ খিদমাহ হসপিটালে দেখতে দেখতে গিয়ে আজ বিকেলে তিনি এ দাবী জানান। ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকারের উপর মহলের নির্দেশে প্রায় ৫ বছর যাবৎ আল্লামা জোনায়েদ বাবুনগরীর পাসপোর্ট আটকে রাখা হয়েছে। বর্তমানে তিনি পায়ের ইনফেকশন, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। চিকিৎসকতার উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু পাসপোর্ট না থাকায় উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে নেয়া যাচ্ছে না। এভাবে একজন রোগীকে উন্নত চিকিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি অত্যন্ত অমানবিক। আল্লামা বাবুনগরীর কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সোমবার বিকাল ৫টায় রাজধানীর খিদমাহ হসপিটালে চিকিৎসাধীন আল্লামা বাবুনগরীকে দেখতে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সাথে ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, দফতর ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক। এ সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ অসুস্থ আল্লামা জোনায়েদ বাবুনগরীর শারীরীক অবস্থার খোঁজ খবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করে দোয় করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অবিলম্বে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের

Update Time : ০১:০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯