বিশ্বনাথ উপজেলা কাজী সমিতির সভাপতির ইন্তেকাল : দাফন সম্পন্ন
- Update Time : ০১:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা কাজী সমিতির সভাপতি, সিলেট জেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য ও দশঘর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার মাওলানা আব্দুল করিম হিরন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। তিনি শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার (২৬ জানুয়ারী) বিকেল ৩টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ক্বারী সিরাজুল ইসলামের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বিশিষ্ট আলেম মুফতি মাওলানা উবায়দুল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া, মিয়ারবাজার আলিম মাদ্্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমূদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, হলিয়ারপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের খালাতো ভাই জিতু মিয়া। জানাযার নামাজের সিলেট জেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে কাজী মাওলানা মারুফ আহমদ, কাজী মাওলানা আমিনুল ইসলাম, কাজী মাওলানা মো. আব্দুল্লাহ, কাজী মোজাম্মেল উদ্দিন, কাজী মাওলানা সিরাজুল ইসলাম, কাজী মাওলানা আব্দুল মুকিদ, কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, কাজী মাওলানা আব্দুল মালিক, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান, উপদেষ্ঠা মাস্টার খলিলুর রহমান টুনু মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার, শিক্ষাবিদ মাওলানা লুৎফুর রহমান, ব্যবসায়ী আবু সালেহ মো. নাসের, প্রবাসী হাজী তখলিছ মিয়া, খছরু মিয়া প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
এদিকে, কাজী মাওলানা আব্দুল করিম হিরনে ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা রফিক আহমদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব ভূইয়া, সদস্য কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ উপজেলা কাজী সমিতির সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা নূর উদ্দিন, কাজী মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





























