০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি : এলাকাবাসীর সভা

  • Update Time : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের বৈরাগী বাজারে পুলিশের উপর হামলাকারী সুহেল মিয়া ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। রোববার (২০ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় বাজারের বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি জানানো হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহিম, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন, বৈরাগী বাজার বণিক সমিতির সভাপতি মনোহর আলী, সাবেক সভাপতি তেরাব আলী, এলাকার মুরব্বি সৈয়দ লোকমান হোসেন, আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য আনিছুজ্জামান খান, মুরব্বি আজর আলী, মকবুল হোসেন, মকদ্দুছ আলী, কয়েছ মিয়া, রইছ আলী, আব্দুস ছত্তার, হোসেন খান, আব্দুল করিম, তৈয়ব আলী, বণিক সমতিরি সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক রুশন আলী, অর্থ সম্পাদক মকন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়- কুখ্যাত অপরাধী সুহেলা মিয়া ও তার কোন সহযোগী বাজারের মধ্যে কোন ধরণের অপরাধ কর্মকান্ড করলে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এলাকার চিহিৃত অপরাধীদের সঙ্গে বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজনকে কোন ধরণের সম্পর্ক না রাখতে আহবান করা হয় এবং পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানী না করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। এছাড়া পুলিশের লাঠিচার্জে আহত স্থানীয় সবিনয় মালাকারকে সভায় এলাকাবাসীর পক্ষ থেকে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি : এলাকাবাসীর সভা

Update Time : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯