সিলেট নগরীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- Update Time : ০২:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর পশ্চিম কাজল শাহ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্কুল ছাত্রী পপি বেগম(১৭) নগরীর ১৭ নং ভাতালিয়া এলাকার দেলওয়ার হোসেনের কন্যা। বর্তমানে সে পশ্চিম কাজলশাহ ৮৮ মুন্না কুঠির ৫ম তলার বাসিন্দা।
নিহত পপির আত্মীয় স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি থানার এস আই দেবাংশ বলেন, রবিবার বিকেল ৪টার দিকে পপি বেগম পরিবারের অজান্তে তার বর্তমান বাসার সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা খুলে তাকে উদ্বার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাত্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে পুলিশ তার লাশ উদ্বার করে ওসমানী মর্গে প্রেরণ করেছে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে পরিবারের কেউ বলতে পারেনি বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।





























