বিশ্বনাথে লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে স্কাউট’র ৪র্থ দীক্ষা ও তাবু জলসা ক্যাম্প অনুষ্ঠিত
- Update Time : ০২:৩১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘৪র্থ দীক্ষা ও তাবু জলসা ক্যাম্প’ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ৩দিন ব্যাপী এই ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৮ জানুয়ারী) অনুষ্ঠিত হয়।
মুফতির বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার সভাপতিত্বে ও স্কাউটের সিনিয়র রোভার মেট হাবিবুর রশিদ জনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবক ফরিদ আহমদ, মানিক মিয়া, সংগঠক এনামুল হক বিজয়, শাহ মুজিবুর রহমান, কবির আহমদ, স্কাউটের রোভার মেট জুয়েল আহমদ, কুলসুমা আক্তার, শিপা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ৪র্থ দীক্ষা ও তাবু জলসা ক্যাম্পে অংশগ্রহনকারী স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।





























