০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন
- Update Time : ০৬:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের কোম্পানীগঞ্জে মামাতো ভাইয়ের হাতে এক ফুফাতো ভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টিকাডহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফতাব মিয়া (৩৫) টিকাডহর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আফতাব মিয়ার সঙ্গে তার মামাতো ভাই ইকবাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজ বিরোধপূর্ণ ভূমিতে মাটি ভরাট করতে যান ইকবাল। এসময় আফতাব মিয়া বাধা দিলে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খুন হন আফতাব।
কোম্পানীগঞ্জ থানার এসআই রাজিব আহমদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।





























